পুলিশের জালে ছিনতাইবাজ - The News Lion

পুলিশের জালে ছিনতাইবাজ




দি নিউজ লায়ন ;  ছিনতাইয়ের জন্য অপেক্ষা করা এক ছিনতাইবাজ গ্রেপ্তার করল রাজাপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম শেখ রহিম। বাড়ি উলুবেড়িয়া থানার নতীপপুর বেগ পাড়ায়। ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


জানা গেছে শনিবার সন্ধ্যায় ছিনতাইয়ের উদ্দেশ্যে রহিম উলুবেড়িয়া আমতা রোডে শিবেরহানা নারকেলতলায় অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। 


পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবক বিভিন্ন সময় পথচারীদের কাছ থেকে মোবাইল মানিব্যাগ সোনার অলংকার ছিনতাই করত। শনিবারও সেই রকম রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। পুলিশ কর্তাদের দাবি এর আগেও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রাজাপুর উলুবেড়িয়া থানায় একাধিক অভিযোগ আছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.